সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতে কাজ করছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের হামলা চালানোর পর প্রতিবেশী বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। হরমুজ প্রণালীতে একটি জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র এই হামলা চালানোর কথা জানায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে শোনা বিকট শব্দ ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার চলমান অভিযানের ফলে হচ্ছে।
এদিকে. বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 

























