ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিএনপি নেতার মৃত্যুতে ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক, সিটিজেন নিউজ: তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রেলবহরে গুলিবর্ষণের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি কারাবন্দি আব্দুল হাকিম পিনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে ফখরুল বলেন, ‘ঈশ্বরদী পৌর বিএনপি নেতা আব্দুল হাকিম পিনু’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ও ঈশ্বরদী পৌর বিএনপি’র নেতা মরহুম আব্দুল হাকিম পিনু স্থানীয় বিএনপিকে সুসংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সব স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই সংগ্রামে যে ভূমিকা পালন করেছিলেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চিরকাল স্মরণ রাখবে।’

ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে পিনু’র নিরলস অংশগ্রহণ এলাকাবাসীর কাছে তাকে একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও আদর্শবাদী নেতা হিসেবে সম্মানিত করেছিল। বর্তমান জুলুমবাজ সরকারের ধারাবাহিক জুলুম-নির্যাতন ও নিপীড়নে গ্রেফতার বিএনপি নেতাকর্মীরা একের পর এক কারাগারে বিনাচিকিৎসায় মৃত্যুবরণ করছেন। সরকারি অত্যাচারের এটি আরেকটি ডাইমেনশন। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক চলছে। সরকারি নির্যাতন ও কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপি’র অসুস্থ নেতাকর্মীদের অহরহ মৃত্যু সংঘটিত হচ্ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার এটি একটি নতুন অধ্যায়, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আব্দুল হাকিম পিনু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বিএনপি নেতার মৃত্যুতে ফখরুলের শোক

আপডেট টাইম : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯