ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লাবিব হাসান (৩৩) নামের এক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শক্রবার দিবাগত রাতে বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল।

জানা গেছে, গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার এলাকায় গভীর রাতে একটি ঝটিকা মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা লাবিব হাসান। ওই দিন রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে ভোরে তাকে গ্রেপ্তার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে লাবিব হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন নিষিদ্ধ সংগঠন আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের কঠোরভাবে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬