ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাকির হোসেনঃ

সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে পিরোজপুরে সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের উন্নয়নে আন্তরিক এবং এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে। তবে প্রযুক্তির পাশাপাশি বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মসূচির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, সহকারী উপ-পরিচালক সাইফুদ্দিন আল মাদানী এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান এবং ফ্রিল্যান্স সাংবাদিক ও কৃষি কর্মকর্তা জগৎ প্রিয় দাস।

জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত অধিকাংশ নবীন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নেন।

বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, বরং তথ্যের সত্যতা যাচাই করে তা জনসমক্ষে উপস্থাপন করা। তারা আরও বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা, দায়িত্ববোধ এবং পেশাগত মানদণ্ড অনুসরণ করে। ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬