ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

জীবন ও অভিনয়ের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

বিনোদন ডেস্ক: বাংলাদেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে নিয়ে বিশেষ আয়োজন করছে নাট্যদল অনুস্বর। ‘ফিরে দেখা: অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তার দীর্ঘ অভিনয়জীবন, মঞ্চনাটকের অভিজ্ঞতা, শিল্পচর্চা এবং ব্যক্তিগত জীবনপথ নিয়ে দর্শক-নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। আগামী ২৫ জুলাই শনিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘অনুস্বর’। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী থেকেই এই সংলাপের আয়োজন করে আসছে দলটি। প্রথমবার এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। দর্শকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। বাংলাদেশের নাটকের গতিপথ নির্দেশনায় এ আয়োজন ঋদ্ধ করেছিল এ প্রজন্মের নাট্যশিল্পীসহ সাধারণ দর্শককূলকে।

এবার ফেরদৌসী মজুমদার শোনাবেন তার গল্প। পাশাপাশি উপস্থিত দর্শকের নানা প্রশ্নের উত্তরও দেবেন শিল্পী।

বলা দরকার, অভিজাত পরিবারে বেড়ে ওঠা ফেরদৌসী মজুমদার। লেখক, শিক্ষাবিদ ও নাট্যজন মুনীর চৌধুরী ও কবীর চৌধুরীর বোন তিনি। তার স্বামী অভিনেতা ও নির্দেশক রামেন্দু মজুমদার। আবার তার কন্যা ত্রপা মজুমদারও গুণী অভিনেত্রী ও নির্দেশক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

জীবন ও অভিনয়ের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

আপডেট টাইম : ০৬:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬