ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও এখনো ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন হাজারো চাকরিপ্রার্থী।

ভুক্তভোগী প্রার্থীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট লিখিত পরীক্ষার পর তিন মাসের মধ্যে ভাইভা পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও সেই নির্দেশনা এখনো বাস্তবায়ন করা হয়নি।

অভিযোগ রয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব কামরুজ্জামান সংশ্লিষ্ট নিয়োগের ফাইল দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন। অভিযোগকারীদের দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে অযথা বিলম্ব করা হচ্ছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে এবং হাজারো চাকরিপ্রার্থী চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, ফাইলের অগ্রগতি জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি। তারা দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন করে ভাইভা পরীক্ষা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব কামরুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

পরিদর্শিকা নিয়োগে ভাইভা গ্রহণে বিলম্ব, প্রশ্নের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামরুজ্জামান

আপডেট টাইম : ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬