ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

মাদারীপুরে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাব-৮ এর অভিযান, বিপুল জাল নোটসহ গ্রে/প্তার ১

জাকির ফরাজীঃ‎মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা সমমূল্যের জাল নোট এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

‎শনিবার (১৯ জুলাই) র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরচরমোহন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীন ইসলাম ঢালী (৩০) নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও দুই থেকে তিনজন সহযোগী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা নিজের হেফাজতে রেখে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‍্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো রঙের প্রিন্টার, দুটি অ্যাডাপ্টার, দুটি স্কেল, জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ রং, দুটি সাদা চিপ বোর্ড, একটি ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ এ-ফোর সাইজের কাগজ। র‍্যাবের ভাষ্য, এসব সরঞ্জাম ব্যবহার করে জাল নোট তৈরি করা হতো।

‎র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও তার সহযোগীরা জাল নোট উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল টাকা উৎপাদন ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

মাদারীপুরে জাল টাকা তৈরির কারখানায় র‍্যাব-৮ এর অভিযান, বিপুল জাল নোটসহ গ্রে/প্তার ১

আপডেট টাইম : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬