ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

স্পেনের জয়ে উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬- এ আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয়ে সারাবিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও।

প্রিয় দলের জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা।
স্পেনের বিশ্বকাপ জয়ের পর সুপারস্টার শাকিব খান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য।

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ চ্যাম্পিয়নস।’
অন্যদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাসও স্পেনকে অভিনন্দন জানিয়েছেন। সংক্ষিপ্ত এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে শুরু থেকেই শক্ত অবস্থানে ছিল স্পেন।

বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার এবং মাঠের কৌশলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে দলটি। পুরো ম্যাচে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি।

ফাইনালে হারের ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের আর্জেন্টিনার আশা শেষ হয়ে যায়। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জিতে বিশ্বফুটবলে নিজেদের আধিপত্যের নতুন অধ্যায় তৈরি করেছে স্পেন।

স্পেনের এই সাফল্যে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের পাশাপাশি বাংলাদেশের তারকারাও জানিয়েছেন নিজেদের শুভেচ্ছা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

স্পেনের জয়ে উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

আপডেট টাইম : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬