ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন

৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি কিনলো নেটফ্লিক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চলচ্চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইন্টারপজিটিভ’ অধিগ্রহণে ৫৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (৭ হাজার কোটি টাকা) ব্যয় করেছে বিনোদনভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। সম্প্রতি প্রকাশিত একটি নিয়ন্ত্রক নথিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের মার্চে ইন্টারপজিটিভ অধিগ্রহণের ঘোষণা দেয় নেটফ্লিক্স। তবে সে সময় চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। পরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চুক্তিটির মূল্য প্রায় ৬০ কোটি ডলার হতে পারে বলে খবর প্রকাশিত হয়। সর্বশেষ নিয়ন্ত্রক নথিতে ব্যয়ের প্রকৃত অঙ্ক প্রকাশ করা হয়েছে।

ইন্টারপজিটিভের সহপ্রতিষ্ঠাতা হলিউড অভিনেতা ও পরিচালক বেন অ্যাফলেক। অধিগ্রহণের ঘোষণা দেওয়ার সময় তিনি বলেছিলেন, তাদের লক্ষ্য মানুষের সৃজনশীলতাকে আরও শক্তিশালী করা, তার বিকল্প তৈরি করা নয়। প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি মূলত চলচ্চিত্রের পরবর্তী সম্পাদনার কাজে ব্যবহৃত হয়। শুটিংয়ে বাদ পড়া দৃশ্য পূরণ, পটভূমি পরিবর্তন, আলোর ত্রুটি সংশোধনসহ বিভিন্ন কারিগরি কাজে এটি সহায়তা করে।

নেটফ্লিক্স জানিয়েছে, ইন্টারপজিটিভের পুরো দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে। বেন অ্যাফলেকও প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তবে নতুন দায়িত্বে তিনি কী ধরনের কাজ করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র ও বিনোদন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। ভিডিও সম্পাদনা, বিশেষ দৃশ্য তৈরি, শব্দ উন্নয়ন এবং দৃশ্যের মান বাড়ানোর মতো বিভিন্ন কাজে এআই প্রযুক্তি ব্যবহার করছেন নির্মাতারা। এতে সময় ও উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কাজের গতি বাড়ছে বলে মনে করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

তবে এআই ব্যবহারের বিস্তার নিয়ে বিতর্কও রয়েছে। অনেক নির্মাতা ও শিল্পীর আশঙ্কা, অতিরিক্ত এআই ব্যবহার মানুষের সৃজনশীলতার মূল্য কমিয়ে দিতে পারে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দাবি, এআই মানুষের বিকল্প নয়; বরং নির্মাতাদের কাজকে আরও সহজ ও কার্যকর করার একটি সহায়ক প্রযুক্তি।

নেটফ্লিক্সও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পথে এগোচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রায় ৩০০টি চলচ্চিত্র ও ধারাবাহিকে ইতিমধ্যে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইন্টারপজিটিভ অধিগ্রহণের মাধ্যমে নিজস্ব এআই সক্ষমতা আরও শক্তিশালী করতে চায় নেটফ্লিক্স। এর মাধ্যমে ভবিষ্যতে কম সময়ে এবং তুলনামূলক কম খরচে উন্নত মানের কনটেন্ট তৈরি করা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি কিনলো নেটফ্লিক্স

আপডেট টাইম : ০৮:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬