ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ দীর্ঘদিন আত্মগোপনের পর ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা আটক টানা বৃষ্টিতে গাইবান্ধার ১৩২ হেক্টর আমনের বীজতলা পানির নিচে মা/দকের বি/রুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়ন করতে হবে: আরপিএমপি কমিশনার দেশে হামে শিশুমৃত্যু ৮০০ ছুঁইছুঁই ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়ছে দমকলকর্মীরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পেছাল জাতীয় বিশ্ববিদ্যালয় জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর চলতি মাসের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনা করতেই তার এ সফর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী গরের ঢাকা সফর নি‌য়ে আলোচনা চল‌ছে। এখ‌নো চূড়ান্ত তা‌রিখ হয়‌নি। ত‌বে আগামী সপ্তা‌হের শেষ দি‌কে তি‌নি ঢাকা আস‌তে পা‌রেন।

ঢাকার একটি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান বর্তমা‌নে যুক্তরা‌ষ্ট্রের নিউইয়র্ক সফ‌রে র‌য়ে‌ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ বিষয়ে কাজ সেরে ২৩ জুলাই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন। এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। ২৯ জুলাই বা কাছাকাছি সময়ে তার দেশের ফেরার কথা রয়েছে। সেই হি‌সেব অনুযায়ী, গ‌রের ঢাকা সফর চূড়ান্ত হ‌বে; অর্থাৎ গর ২৯-৩০ জুলাই ঢাকা সফর কর‌তে পা‌রেন।

উ‌ল্লেখ্য, সার্জিও গর মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হি‌সে‌বে প‌রি‌চিত। তি‌নি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের পাশাপা‌শি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে, গর হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছি‌লেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাসী হা/ম/লা ও হ/ত্যার হু/মকির অভিযোগ

মা‌র্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন

আপডেট টাইম : ০২:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬