ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন সিলেটে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল,ফ্যাসিবাদ চাই না বিরোধী দলীয় নেতা  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা প্রকাশ ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ বর্ষাকালে পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন নারীরা যে ৫ কথা ভুলেও সঙ্গীকে বলবেন না আন্দোলনে সমর্থন জানানো শাবানা আজমি আইসোলেশনে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মন্ট্রিয়াল মাস্টার্সে খেলবেন না জোকোভিচ ও সিনার

ক্রীড়া ডেস্ক: আগামী মাসে অনুষ্ঠিতব্য এটিপি মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচ।

আয়োজক টেনিস কানাডা এই তথ্য নিশ্চিত করেছে।

বিশ্ব টেনিসের ব্যস্ত সূচির মধ্যে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ- দুজনেই চলতি মাসের শুরুতে উইম্বলডনে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। ইতালির সিনার পুরুষদের একক শিরোপা জিতেছেন, আর সার্বিয়ার জোকোভিচ পৌঁছেছেন সেমিফাইনালে।

এক বিবৃতিতে সিনার বলেন, “আমার দল নিয়ে সব দিক সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করব। এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা কখনোই সহজ নয়। তবে আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।”

আগামী ১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য মন্ট্রিয়ালের প্রতিযোগিতাটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট এবং ইউএস ওপেনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আসর।
একই সময়ে নারীদের ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে টরন্টোতে। দুটি প্রতিযোগিতা প্রতিবছর পালাক্রমে মন্ট্রিয়ল ও টরন্টো শহরে আয়োজন করা হয়।

শেষ মুহূর্তে সিনার ও জোকোভিচের নাম প্রত্যাহারে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা উল্লেখ করেন, গত বছর টরন্টোতে অনুষ্ঠিত আসর থেকেও এই দুই তারকা সরে দাঁড়িয়েছিলেন। টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো এক বিবৃতিতে বলেন, “আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বুঝতে পারি যে এত ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। তবে গত কয়েক বছরে এ ধরনের শেষ মুহূর্তের প্রত্যাহারের ঘটনা যেভাবে বাড়ছে, তা আমাদের টুর্নামেন্টের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করছে।

মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলো ট্যুরের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। তাই সমর্থকদেরও প্রত্যাশা থাকে, বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখবেন।”

তেত্রো জানান, এটিপির সঙ্গে তারা এমন কিছু সমন্বয় নিয়ে আলোচনা করছেন, যা অদূর ভবিষ্যতেই প্রয়োজন, যাতে মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলোর মর্যাদা ও প্রতিযোগিতার মান অক্ষুন্ন থাকে, একই সঙ্গে খেলোয়াড়দের বাস্তব পরিস্থিতিও বিবেচনায় রাখা যায়।

এ অবস্থায় ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও উইম্বলডন রানার্স-আপ বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভ এখন মন্ট্রিয়ল টুর্নামেন্টের শীর্ষ বাছাই হওয়ার কথা। তার পরেই থাকবেন কুইবেকের স্থানীয় খেলোয়াড় ফেলিক্স অগার-আলিয়াসিম।

এর আগেই বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজ কব্জির দীর্ঘস্থায়ী চোটের কারণে মন্ট্রিয়াল থেকে নাম প্রত্যাহার করেছেন। তিনি মন্ট্রিয়ল শেষ হওয়ার পরপরই সিনসিনাটি এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে কোর্টে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

মন্ট্রিয়াল মাস্টার্সে খেলবেন না জোকোভিচ ও সিনার

আপডেট টাইম : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬