ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন সিলেটে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল,ফ্যাসিবাদ চাই না বিরোধী দলীয় নেতা  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা প্রকাশ ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ বর্ষাকালে পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন নারীরা যে ৫ কথা ভুলেও সঙ্গীকে বলবেন না আন্দোলনে সমর্থন জানানো শাবানা আজমি আইসোলেশনে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

সিটিজেন নিউজ ডেস্ক: ভুয়া প্রোফাইল ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি কনটেন্টের যুগে ব্যবহারকারীদের আরও নিরাপদ অভিজ্ঞতা দিতে নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক। এখন থেকে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করার নতুন সুবিধা যুক্ত হচ্ছে প্ল্যাটফর্মটিতে।

ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান ‘মেটা’ জানিয়েছে, ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের এই ব্লু ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই সম্পন্ন করতে হবে।

ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

তবে সবাই এই সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে।

মেটা জানিয়েছে, এটি তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সেবার বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সাবস্ক্রিপশনভিত্তিক সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করার জন্য চালু করা হচ্ছে। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা অন্য কোনো প্রিমিয়াম সুবিধা থাকবে না।

প্রথম ধাপে কয়েকটি দেশে এ সুবিধা চালু হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। মেটার আশা, নতুন এই উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ

আপডেট টাইম : ০৯:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬