ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

জাকির ফরাজীঃ
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সেবার মান উন্নয়ন এবং লক্ষ্য অর্জনে দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কর্মচারীদের দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সহায়ক হবে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. মো. নকির উদ্দীন। তিনি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, কর্মচারীদের দায়িত্ব ও আচরণবিধি, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, আর্থিক ও প্রশাসনিক বিধি-বিধান, ছুটি ও পেনশন বিধি, ভবিষ্য তহবিল, কল্যাণ তহবিল, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ১১-২০তম গ্রেডভুক্ত সকল কর্মচারী অংশগ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. আকতার হোসেন এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট টাইম : ১২:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬