ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এএসআই নরুল আমীন—তিনি কি সত্যিই পুলিশের দায়িত্ব পালন করছেন?

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:

বগুড়া শহরের তিনমাথা রেলগেটসংলগ্ন পুরান বগুড়া এলাকায় শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে পুলিশের উপস্থিতিতেই দুর্বৃত্তদের হামলায় দুই ভাই আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন পুরান বগুড়া এলাকার আনোয়ার হোসেনের দুই ছেলে—আশিক (২৮), যিনি ছুরিকাহত হয়েছেন, এবং আতিক (২৬), যিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এএসআই নরুল আমীন উপস্থিত থাকলেও সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালানোর সময় তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি; বরং নীরব দর্শকের ভূমিকায় ছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে এমন হামলার ঘটনা কীভাবে ঘটল? তিনি কেন তাৎক্ষণিকভাবে হামলাকারীদের প্রতিহত বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি? অভিযোগ অনুযায়ী, তাঁর ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।

এলাকার সচেতন মহলের পক্ষ থেকে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে এএসআই নরুল আমীনের বিরুদ্ধেও যথাযথ বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়া জেলার পুলিশ সুপার এবং বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এএসআই নরুল আমীন—তিনি কি সত্যিই পুলিশের দায়িত্ব পালন করছেন?

আপডেট টাইম : ০২:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬