ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

ইমরান হাশমির নায়িকা হওয়ার ইচ্ছা তাসনুভা তিশার

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে চান তিনি। সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। এ সময় প্রিয় বলিউড অভিনেতার নাম জানাতে গিয়ে ইমরান হাশমির প্রতি নিজের মুগ্ধতার কথাও তুলে ধরেন।

জবাবে কোনো দ্বিধা ছাড়াই তিশা বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে কেউ ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’

অনুষ্ঠানে শুধু অভিনয়জীবন নয়, শৈশবের একটি স্বপ্নের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিশা জানান, ছোটবেলায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন।

তবে সেই স্বপ্ন নিয়ে তার বাবা প্রায়ই মজার ছলে মন্তব্য করতেন। তিশার ভাষ্য, ছোটবেলায় তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। তাই বাবা হাস্যরস করে বলতেন, আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!

বর্তমানে অভিনয় জগতেই নিজের অবস্থান শক্ত করেছেন তাসনুভা তিশা। তবে ভবিষ্যতে বলিউডে কাজের সুযোগ এলে ইমরান হাশমির সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও স্পষ্টভাবেই জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

ইমরান হাশমির নায়িকা হওয়ার ইচ্ছা তাসনুভা তিশার

আপডেট টাইম : ০২:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬