ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোজাম্মেল হোসেন মৃধার দোয়া ও সমর্থন কামনা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে : উনো ইয়োশিমাসা বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ বিদুৎ খরচ না করেও বেশি বিল দিতে হয় বলে অভিযোগ উঠেছে হিলি সাব-জোনাল অফিসের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানা ছিটকে যাওয়ায় হতাশ বিশপ তাহিরপুরে জমি বিরোধে মা/মলা করায় নারীসহ ৬ জনকে কু/পিয়ে জখম

হাসনাত-সারজিসকে নিয়ে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এবং জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খান।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনের সময় যারা আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারা এখন কীভাবে রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি সরকারকে সহযোগিতা করবে?

আন্দোলনপরবর্তী উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে রাশেদ খান লেখেন, ১ নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং ৪ নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হতে পারলেও ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও হাসনাত ও সারজিস উপদেষ্টা হতে পারেননি। কারণ হিসেবে তিনি দাবি করেন, গত ৭ আগস্ট রাতে শপথ নেওয়ার পূর্বে একজন ছাত্র উপদেষ্টা তাকে সরাসরি বলেছিলেন যে, হাসনাত ও সারজিস ‘জাতির সাথে বেইমানি করেছেন’। গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণেই তাদের বাদ দিয়ে পেছন থেকে আসিফ মাহমুদকে উপদেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাইয়ে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মরণে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করলেও এনসিপি নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না। তারা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে কথা বলছেন এবং নতুন গণ-অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন। সংসদ সদস্য হান্নান মাসউদের একটি ফাঁস হওয়া অডিওর প্রসঙ্গ টেনে রাশেদ দাবি করেন, অডিওতে হান্নান মাসউদকে বলতে শোনা গেছে, সারজিসরা আন্দোলনের ক্ষতি করেছে, নাহিদদের গ্রেফতার করিয়েছে এবং অন্যদেরও গ্রেফতার করানোর পরিকল্পনায় ছিল। রাশেদের মতে, এতে প্রমাণ হয় তারা আন্দোলনের সময় আওয়ামী লীগের হয়ে কাজ করছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে বিএনপির ৭৩৪ নেতাকর্মীর স্মরণে পিরোজপুরে ৭৩৪টি গাছের চারা রোপণ

হাসনাত-সারজিসকে নিয়ে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের

আপডেট টাইম : ০৫:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬