ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃ/ত্যু দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু ‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলার পর পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে এনসিপি নেতারা দেশীয় লজিস্টিকস খাতে বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কারের আহ্বান জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ

মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিঁধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ অবস্থিত উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।এর আগে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় গত ২৭ জুলাই জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহানকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে।

যোগদান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান তাঁর দীর্ঘ অ্যাকাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে শিক্ষার্থীকেন্দ্রিক, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অসাম্প্রদায়িক চেতনা, সৃজনশীলতা ও মানবকল্যাণের দর্শনকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, শিল্পচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তিনি উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণ শেষে অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোঃ আবদুস সোবাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমানে চারুকলা অনুষদ) থেকে ছাপচিত্র (প্রিন্টমেকিং) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের ছাপচিত্র বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ

আপডেট টাইম : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬