ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

আইভী রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন আ.লীগের নেতারা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভী রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতারা।

রাজধানীর বনানী কবরস্থানে শনিবার তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে আইভী রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, নির্বাহী সদস্য এবিএম রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

শনিবার বাদ আসর পরিবারের পক্ষ থেকে আইভী কনকর্ড টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ করা হয়। এ ন্যক্কারজনক গ্রেনেড হামলায় ২১ নেতাকর্মী নিহত হন। শেখ হাসিনাসহ কয়েকশ’ নেতাকর্মী আহত হন। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী বেগম আইভী রহমানও গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

আইভী রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন আ.লীগের নেতারা

আপডেট টাইম : ০১:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯