ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃ/ত্যু দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু ‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলার পর পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে এনসিপি নেতারা দেশীয় লজিস্টিকস খাতে বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কারের আহ্বান জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী।

খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের হয়ে অংশ নিয়ে তারা জেলার জন্য গৌরব বয়ে এনেছে।

সাফল্য অর্জনকারী তিন শিক্ষার্থী হলেন, কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন, মীম খাতুন এবং সুমাইয়া ইয়াসমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিসুজ্জামানের তত্ত্বাবধানে তারা ঢাকার মিরপুৃর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে খুলনা অঞ্চল বালিকা কাবাডি দল জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য শৈলকুপার জিনিয়া খাতুন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তার এ অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

তিন শিক্ষার্থীর এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ।

তারা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের অর্জন জেলার অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঝিনাইদহের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

জেলা ক্রীড়া কর্মকর্তা বলেন, প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন শুধু কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য নয়, পুরো শৈলকুপা ও ঝিনাইদহ জেলার জন্যই গর্বের বিষয়।

আজ বুধবার দুপুরে তিন কৃতি শিক্ষার্থী জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

এসময় জেলা প্রশাসক বলেন, মাদক ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সরকার শিশু-কিশোরদের ক্রীড়ামুখি করার পরিকল্পনা নিয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টস তেমনই একটি উদ্যোগ। ঝিনাইদহের শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অনবদ্য ভূমিকা রেখে চলেছে। তরুণ প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত

‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

আপডেট টাইম : ০৬:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬