ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃ/ত্যু দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু ‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলার পর পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে এনসিপি নেতারা দেশীয় লজিস্টিকস খাতে বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কারের আহ্বান জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃ/ত্যু

মো. আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো. হাসান জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু একজন শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তারা ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক আল আমিন জানান, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। রড সিঁড়ি দিয়ে নামানোর নির্দেশ দেওয়া হলেও তা অনুসরণ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের তারে স্পর্শ লাগার পর তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃ/ত্যু

আপডেট টাইম : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬