ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃ/ত্যু দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী প্রাক-মৌসুম প্রস্তুতিতে সিডনি এফসির সাথে ড্র করেছে টটেনহ্যাম নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু ‘নতুন কুঁড়ি-স্পোর্টসে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলার পর পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে এনসিপি নেতারা দেশীয় লজিস্টিকস খাতে বিনিয়োগ সুরক্ষা ও নীতি সংস্কারের আহ্বান জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলায় পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, সিআইপিআরবি গবেষণা ব্যবস্থাপক নোটন চন্দ্র দত্ত।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

সভায় জানানো হয়, পানিতে ডোবা শিশু মৃত্যু রোধে ‘সোনামণি’ প্রকল্পের আওতায় সদরের তিনটি ইউনিয়নে ২০ টি সেন্টার স্থাপন করা হয়েছে। এসব সেন্টারে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মজীবী পরিবারের ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের দেখাশোনা করার জন্য একজন আঁচল মা ও একজন নারী সহকারী দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি তারা প্রাক প্রাথমিক শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং মানসিক বিকাশে প্রশিক্ষণ প্রদান করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, আঁচল মা ও সহকারী এবং সাংবাদিকবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রিশালে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নি/হত

শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬