ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিমের বাড়ি কাঁঠালিয়ায় চলছে শোকের মাতম তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপিিি এস,( সিজন ৩) টুনামেন্টপর উদ্ভোদন অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে অসহায়,দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে বিশেষ অনুদান,সেলাই মেশিন ও চেক বিতরণ ইটিপি চালু রাখার দাবি রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ \ পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ পিরোজপুর জেলা পরিষদের প্রশাসককে ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির ফুলেল শুভেচ্ছা কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী জুলাইয়ের অর্জন কারও একার নয়, এটি ১৮ কোটি মানুষের: শফিকুর রহমান প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার ছেলের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিল সুপ্রিম কোর্ট তাজির হোসেনের সুস্থতা কামনায় দোয়া ও মানবিক সহায়তা দিল প্রবাসী ঐক্য পরিষদ বিশ্বম্ভরপুর

দিনাজপুরের বিরামপুরে অসহায়,দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে বিশেষ অনুদান,সেলাই মেশিন ও চেক বিতরণ

মোঃ নয়ন মিয়ার দিনাজপুর, জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপির বিশেষ বরাদ্দ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সামাজিক নিরাপত্তা মূলক কর্মসূচির আওতায় অসহায়,দুস্থ,অসুস্থ,প্রতিবন্ধী,গৃহহীন ব্যক্তি,মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিশেষ অনুদানের চেক এবং অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড.এ.জেড.এম.জাহিদ হোসেন,এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ তানজিনা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিশেষ অনুদানের চেক এবং অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো.শফিকুল আলম মামুন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের সাংবাদিকবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সুধী জন এবং বিপুল সংখ্যক উপকারভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথি অধ্যাপক ড.এ.জেড.এম.জাহিদ হোসেন বলেন,”জনগণের কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।সমাজের পিছিয়ে পড়া,অসহায়,দুস্থ, প্রতিবন্ধী,গৃহহীন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মানবিক রাষ্ট্রের দায়িত্ব। আজকের এই অনুদান কিংবা সেলাই মেশিন বিতরণ শুধুমাত্র সহায়তা নয়,এটি মানুষের আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও বলেন,”নারীদের অর্থ নৈতিক ভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।একটি সেলাই মেশিন একজন নারীর পরিবারের আয়ের নতুন দ্বার উন্মোচন করতে পারে। একই সঙ্গে প্রতিবন্ধী, অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।”

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,

“সরকার উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। কোনো অসহায় মানুষ যেন অবহেলিত না থাকে,সে লক্ষ্যেই সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আপনাদের সহযোগিতা,সততা ও অংশ গ্রহণের মাধ্যমে একটি বৈষম্যহীন,মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”বক্তব্যের শেষে তিনি সকলকে শিক্ষা,মানবিক মূল্যবোধ,সামাজিক সম্প্রীতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি শেষে প্রধান অতিথি উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল রহিমের বাড়ি কাঁঠালিয়ায় চলছে শোকের মাতম

দিনাজপুরের বিরামপুরে অসহায়,দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে বিশেষ অনুদান,সেলাই মেশিন ও চেক বিতরণ

আপডেট টাইম : ০৭:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬