ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

 যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমান শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি সামরিক ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সামরিক ঘাঁটির এক মুখপাত্র এএফপিকে জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল প্রায় ১০টায় (গ্রিনিচ মান সময় ১৭০০) মেরিন কোর এয়ার স্টেশন মিরামার-এর আশপাশে যুক্তরাষ্ট্রের মেরিন কোরের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়।

তিনি বলেন,  ‘ওই বিমানের পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।’

পরে সামরিক ঘাঁটির এক বিবৃতিতে জানানো হয়, পাইলটকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা  হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি প্রাণঘাতী নয় এমন আঘাত পেয়েছেন। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত দমকলকর্মীরা পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

এমসিএএস মিরামার বিশ্বজুড়ে মার্কিন নৌবাহিনীর অভিজাত পাইলটদের জন্য নির্মিত ‘টপ গান’ স্কুলের একসময়ের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। দক্ষ যুদ্ধবিমান চালকদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে।

যুদ্ধবিমান নির্মাতা লকহিড মার্টিন-এর তথ্য অনুযায়ী, উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম এফ-৩৫বি মডেলের প্রতিটি স্টেলথ যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট টাইম : ১১:৫০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬