ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

কাপ্তাইয়ে মাছ শিকার বিরোধী অভিযানে নৌকাসহ জাল জব্দ

 জেলার কাপ্তাই লেকে মাছ শিকার বিরোধী অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা, দু’টি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন।

শুক্রবার বিকেল থেকে থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকাসহ কাপ্তাই লেকের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয় বলে বাসস’কে জানিয়েছেন  বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।

তিনি জানান, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযানে জব্দ করা একটি ইঞ্জিন চালিত নৌকা, দু’টি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল বিএফডিসি’র হেফাজতে রাখা হয়েছে।

কাপ্তাই লেকের মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ মাছ আহরণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএফডিসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

কাপ্তাইয়ে মাছ শিকার বিরোধী অভিযানে নৌকাসহ জাল জব্দ

আপডেট টাইম : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬