ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পিরোজপুরের ভান্ডারী উপজেলার ধাওয়া ইউনিয়ন সভাপতি উপরে উপজেলা যুবদল সেক্রেটারি শামীমের নেতৃত্বে হামলা জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, তীব্র নিন্দা  ও প্রতিবাদ- জামায়াত বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল অসহায় বৃদ্ধকে শুকনো খাবার ও ব্যক্তিগত সহায়তা দিলেন শাহজাদপুর ইউএনও সাবরিনা শারমিন

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক

মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ প্রতিনিধি:

রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুর রহমান রোববার (২ আগস্ট) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, ভান্ডারসহ হাসপাতালের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

এ সময় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে সরকারি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, সেবার গুণগত মান বৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন, ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসনিম।

এছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিভাগীয় পরিচালককে অবহিত করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক সেবার মান বজায় রাখার পাশাপাশি রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক

আপডেট টাইম : ০২:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬