মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের বাসিন্দা আমজাদ বেপারী, যিনি দৃষ্টিশক্তি ও চলাফেরার সমস্যায় ভুগছেন, সহায়তার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসেন।বৃদ্ধ আমজাদ বেপারী জানান, তিনি শুনেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন একজন মানবিক কর্মকর্তা এবং তিনি অসহায় ও দরিদ্র মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। সেই বিশ্বাস থেকেই তিনি ইউএনওর সঙ্গে দেখা করতে উপজেলা কার্যালয়ে আসেন।
তার বক্তব্য শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে প্রদত্ত শুকনো খাবার তুলে দেন। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিজের ব্যাগ থেকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ সময় ইউএনও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারি সেবার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকা প্রত্যেকেরই কর্তব্য।
ইউএনওর এই মানবিক উদ্যোগে উপস্থিত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন এবং অসহায় মানুষের প্রতি এমন সহমর্মিতার প্রশংসা করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















