ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পিরোজপুরের ভান্ডারী উপজেলার ধাওয়া ইউনিয়ন সভাপতি উপরে উপজেলা যুবদল সেক্রেটারি শামীমের নেতৃত্বে হামলা জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, তীব্র নিন্দা  ও প্রতিবাদ- জামায়াত বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল অসহায় বৃদ্ধকে শুকনো খাবার ও ব্যক্তিগত সহায়তা দিলেন শাহজাদপুর ইউএনও সাবরিনা শারমিন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, তীব্র নিন্দা  ও প্রতিবাদ- জামায়াত

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত নেতা আলহাজ্ব শামীম সাঈদী এবং পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।

‎অভিযোগ অনুযায়ী, রোববার (২ আগস্ট) সকালে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত “গণতন্ত্র মুক্ত দিবস” উপলক্ষে আয়োজিত সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
‎আহতরা হলেন ভান্ডারিয়া পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন এবং ধাওয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাছির উদ্দিন।

‎আহতদের দাবি, সভায় একটি বিষয় নিয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম এবং বিএনপির কয়েকজন নেতার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়ার সময় তাদের ওপর দুই দফা হামলা চালানো হয়। এতে তারা আহত হন। পরে পুলিশের সহায়তায় তাদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎ঘটনার পর এক বিবৃতিতে আলহাজ্ব শামীম সাঈদী বলেন, “হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। হামলা, মামলা ও নির্যাতন করে ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারেনি। নব্য ফ্যাসিস্টরাও টিকতে পারবে না। প্রশাসনের উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নিরপেক্ষ ভূমিকা পালন করা।”

‎এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক ফেসবুকে এক স্ট্যাটাসে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।ঘটনার প্রতিবাদে রোববার আসরের পর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভান্ডারিয়া শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, তীব্র নিন্দা  ও প্রতিবাদ- জামায়াত

আপডেট টাইম : ০৭:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬