ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

জবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা, ক্ষোভ শিক্ষার্থীদের

সীমান্ত,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থী তার পরিবেশিত খাবারের মধ্যে একটি তেলাপোকা দেখতে পান। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, খাবার খাওয়ার সময় ওই শিক্ষার্থী হঠাৎ খাবারের মধ্যে তেলাপোকাটি দেখতে পান। পরে বিষয়টি আশপাশের শিক্ষার্থীদের নজরে এলে তারা ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তোলেন।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় প্রতিদিন শত শত শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। তাই খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। এমন ঘটনা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীরা ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে বিভিন্ন সময় শিক্ষার্থীদের অভিযোগ উঠে এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

জবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা, ক্ষোভ শিক্ষার্থীদের

আপডেট টাইম : ১০:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬