ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকসই নগর গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী উত্তরায় জামায়াতের বিক্ষোভ: গণরায় বাস্তবায়ন ও গ্যাস সংকট নিরসনের দাবি দীর্ঘ ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম আগামী ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা বলয় জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি, তৈরি হবে ডাটাবেইজ শতবর্ষী আসরের আগে অনিশ্চিত ভবিষ্যতের মুখে কমনওয়েলথ গেমস ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন ‎পিরোজপুর কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’— ময়মনসিংহে উৎসবমুখর ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় প্রতি রোববার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও মাঠ শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের উদ্যোগে পরিচালিত এ ব্যতিক্রমী কর্মসূচি ইতোমধ্যেই জেলাজুড়ে আড়াই হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে। এর ধারাবাহিকতায় রোববার (২ আগস্ট) সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন—এটাই সবার প্রত্যাশা। পরিবেশ রক্ষায় দেশে সবুজায়নের সরকারি কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করবে। এতে সমাজে হারিয়ে যেতে বসা ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশে গড়ে তুলে একটি সচেতন ও পরিবেশবান্ধব প্রজন্ম তৈরির উদ্যোগ হিসেবে এই কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টেকসই নগর গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’— ময়মনসিংহে উৎসবমুখর ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি

আপডেট টাইম : ১১:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬