ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোয়াটসঅ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, বন্ধ অনেক অ্যাকাউন্ট বর্ষাকালে ত্বক ভালো রাখতে যে ৫ কাজ করবেন ঘুমের মধ্যে বারবার গলা শুকিয়ে যায়, এটি কি ভয়াবহ রোগের ইঙ্গিত খুবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পাঁচ হাজার শিক্ষার্থীর গণভোজের আয়োজন রাজধানীতে মাদ্রাসার শৌচাগারে ছাত্রের লাশ: হত্যা মামলায় দুই শিক্ষক কারাগারে মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান হলেন ড. এম. তামিম উলিপুরে এনামুল হক ক্বারী নামে ধ/র্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বিএনপির সক্রিয় অংশগ্রহণেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি: সংস্কৃতি প্রতিমন্ত্রী কালীগঞ্জে মা/দকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ; ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২.৪৯ শতাংশ বেড়েছে। একই সঙ্গে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক (আরএমজি) খাতেও উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে।

তবে গত বছরের একই মাসে অস্বাভাবিক উচ্চ রপ্তানি হওয়ায় এ হ্রাসকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যের পর এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, ২০২৫ সালের জুলাই মাসে তৈরি পোশাক রপ্তানি ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৩ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে ছিল। সেই উচ্চ ভিত্তির তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি অর্জন স্বাভাবিকভাবেই কঠিন ছিল।

সংগঠনটি বলেছে, গ্যাস সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এক মাসে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি শিল্পের সক্ষমতা ও স্থিতিস্থাপকতার পরিচয় বহন করে। নতুন অর্থবছরের শুরুতে এ অর্জনকে ইতিবাচক হিসেবেই দেখছে বিজিএমইএ।

ইপিবির তথ্যের বিশ্লেষণে দেখা যায়, নিট পোশাকের তুলনায় ওভেন পোশাকের রপ্তানিতে বেশি পতন হয়েছে। জুলাই মাসে ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমলেও নিট পোশাক রপ্তানি কমেছে মাত্র শূন্য দশমিক ৯০ শতাংশ।

তবে জ্বালানি নিরাপত্তাসহ কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধির ধারা পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করছে বিজিএমইএ।

সংগঠনটি আরও জানায়, তৈরি পোশাক শিল্পের ইতিবাচক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে তারা সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, বন্ধ অনেক অ্যাকাউন্ট

জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২.৪৯ শতাংশ; ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত

আপডেট টাইম : ০৩:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬