ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোয়াটসঅ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, বন্ধ অনেক অ্যাকাউন্ট বর্ষাকালে ত্বক ভালো রাখতে যে ৫ কাজ করবেন ঘুমের মধ্যে বারবার গলা শুকিয়ে যায়, এটি কি ভয়াবহ রোগের ইঙ্গিত খুবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পাঁচ হাজার শিক্ষার্থীর গণভোজের আয়োজন রাজধানীতে মাদ্রাসার শৌচাগারে ছাত্রের লাশ: হত্যা মামলায় দুই শিক্ষক কারাগারে মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান হলেন ড. এম. তামিম উলিপুরে এনামুল হক ক্বারী নামে ধ/র্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বিএনপির সক্রিয় অংশগ্রহণেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি: সংস্কৃতি প্রতিমন্ত্রী কালীগঞ্জে মা/দকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বিএনপির সক্রিয় অংশগ্রহণেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; বরং দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিক পরিণতি।

তিনি বলেন, এ আন্দোলনের পেছনে বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দলটির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই জুলাই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়।

তিনি বলেন, পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে পরিচালিত দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও বিএনপি সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছে। বছরের পর বছর ধরে মামলা, গ্রেপ্তার, নির্যাতন ও রাজনৈতিক দমন-পীড়নের মধ্য দিয়েও দলটির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো গণআন্দোলন কখনো হঠাৎ করে সৃষ্টি হয় না। এর পেছনে থাকে দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া, মানুষের অধিকার আদায়ের আকাঙ্ক্ষা, সামাজিক বাস্তবতা এবং অসংখ্য মানুষের ত্যাগ ও সংগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানও সেই ধারাবাহিকতারই ফল।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আকাশ থেকে পড়েনি, হাওয়া থেকেও আসেনি। এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, বাস্তবতা রয়েছে এবং একটি দীর্ঘ সংগ্রামের পরিণতি রয়েছে। সেই প্রেক্ষাপট, বাস্তবতা ও পরিণতির সঙ্গে বিএনপি ও এর নেতাকর্মীরা নিবিড়ভাবে জড়িত।’

প্রতিমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা এবং তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি অসংখ্য মামলা-হামলার মুখোমুখিও হয়েছেন।

তিনি বলেন, ‘এই আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দলের একেবারে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদেরও নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। অনেকে কারাগারে গেছেন, অনেকে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। অসংখ্য নেতাকর্মী মামলা-হামলার মুখোমুখি হয়েছেন।’

তিনি বলেন, গণতন্ত্রের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে গুম ও নিখোঁজ হয়েছেন। এসব আত্মত্যাগের মধ্য দিয়েই গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছে এবং শেষ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা সময়ের দাবি। কারণ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের রাজনৈতিক আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম এবং মানুষের আত্মত্যাগের প্রকৃত ইতিহাস জানতে হবে।

তিনি জানান, এ লক্ষ্যেই জুলাই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীকাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের কেন্দ্র হিসেবে কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই জাদুঘরের মাধ্যমে আন্দোলনের বিভিন্ন পর্যায়, জনগণের অংশগ্রহণ, শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের বিভিন্ন দিক সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কীভাবে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে একটি গণঅভ্যুত্থান গড়ে ওঠে।

তিনি বলেন, ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ অধ্যায়কে বাদ দেওয়া উচিত নয়। একটি জাতির রাজনৈতিক ইতিহাস গড়ে ওঠে বিভিন্ন সময়ের আন্দোলন, সংগ্রাম এবং মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে। তাই জুলাই গণঅভ্যুত্থানের পেছনে যারা ভূমিকা রেখেছেন, তাদের অবদানও যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, জুলাই জাদুঘর গবেষক, শিক্ষার্থী, ইতিহাসবিদ এবং সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসচর্চায় নতুন মাত্রা যোগ করবে।

তিনি বলেন, ‘একটি জাতির ইতিহাস শুধু বিজয়ের গল্প নয়; সংগ্রাম, আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের গল্পও। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সেই সংগ্রামেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।’

তিনি জানান, উদ্বোধনের পর থেকেই জুলাই জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপে প্রযুক্তিগত ত্রুটি, বন্ধ অনেক অ্যাকাউন্ট

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বিএনপির সক্রিয় অংশগ্রহণেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬