ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভাবের কাছে হার মানেননি সীমা, পাশে দাঁড়ালো আলো মিডিয়া গ্রুপ শিক্ষার্থী কেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের নানা বিতর্কের মধ্যেই পর্দা উঠছে এশিয়ান গেমসের গ্রিনল্যান্ড ইস্যুতে অবশেষে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে উধাও ভোলার তজুমদ্দিনের মনির তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শি/শুর মৃ/ত্যু বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিল দূতাবাস ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েন দুর্বল রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদি আরবের, বিস্ফোরণের শব্দ

খুবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পাঁচ হাজার শিক্ষার্থীর গণভোজের আয়োজন

খুবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণভোজ ও স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটির তাৎপর্য তুলে ধরা, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইতোমধ্যে দিবস উপলক্ষে ব্যানার টানানো হয়েছে এবং প্রতিটি হলে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. মো. খশরুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এই দিবসকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা একটি সম্মিলিত আয়োজন করেছি। নির্ধারিত সময়ের মধ্যে যত শিক্ষার্থী আবেদন করেছে, তাদের সবাইকে এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, কোনো আবেদনকারীকে বাদ রাখা হয়নি।

আমরা শুধু অংশগ্রহণ নিশ্চিত করাই নয়, শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশনের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আয়োজনের প্রতিটি দিক যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরা সন্তুষ্টি নিয়ে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যে আমাদের প্রস্তুতি ও তদারকি অব্যাহত রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা ৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থীকে এ আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলে ১ হাজার ১৮৫ জন, বিজয় ২৪ হলে ১ হাজার ১৩৫ জন, অপরাজিতা হলে ১ হাজার ৫০ জন, খান জাহান আলী হলে ৮৫১ জন এবং খান বাহাদুর আহসানউল্লাহ হলে ৭৩৫ জন শিক্ষার্থী অংশ নেবেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পোলাও, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি ও সফট ড্রিংকস পরিবেশন করা হবে।
অপরাজিতা হলের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জন্য শুধু একটি স্মৃতি নয়, বরং গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিয়ে এমন একটি আয়োজন করেছে সেটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। বিভিন্ন হলের শিক্ষার্থীরা একসঙ্গে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে, যা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরো বাড়াবে বলে আমি মনে করি।

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের শিক্ষার্থী মো. রিফাত হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা সব শিক্ষার্থীকে এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-৫ আগস্ট সকাল ১১টায় অদম্য বাংলা চত্বর থেকে র‌্যালি, দুপুর ১২টায় চারুকলা স্কুলের আঙিনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন ও শেষে পুরস্কার বিতরণ, দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অদম্য বাংলা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের আয়োজনে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’। এ ছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময়ে মন্দিরে প্রার্থনার আয়োজন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অভাবের কাছে হার মানেননি সীমা, পাশে দাঁড়ালো আলো মিডিয়া গ্রুপ

খুবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পাঁচ হাজার শিক্ষার্থীর গণভোজের আয়োজন

আপডেট টাইম : ১০:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬