ক্রীড়া ডেস্ক: আবাসন ও ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনার মধ্যেই জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস। শনিবার (১৯ সেপ্টেম্বর) বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০তম এশিয়ান গেমস।
জাপানের স্থানীয় সময় ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। মাত্র ঘণ্টা দুয়েক বাকি থাকলেও আয়োজকরা এখনও অনুষ্ঠান সূচি প্রকাশ করেনি। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেটদের মার্চ পাস্ট, অ্যাথলেট-জাজদের শপথ, স্বাগতিক দেশের কৃষ্টি-সংস্কৃতির পাশাপাশি আতশবাজি ডিসপ্লে হয়। এর পাশাপাশি অনেক দেশ অতিরিক্ত কিছু প্রদর্শনীও হাজির করে। জাপান কী করবে সেটি এখনও গোপনই রাখা হয়েছে।
নাগোয়ার মিজু সিটি স্পোর্টস গ্রাউন্ডে হবে উদ্বোধনী অনুষ্ঠান। অ্যাথলেটিক্স গ্রাউন্ড সাদা মঞ্চে শোভিত। বিশেষ অতিথিদের জন্য মাঠের চার পাশে কিছু চেয়ার। গ্যালারিতে দর্শকরা ঘণ্টা দুয়েক আগেই এসেছেন। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুই ঘণ্টা সময় কিছু গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করছে জাপান।
বাংলাদেশ ম্যাচে জাতীয় সঙ্গীত বাজতেই হতভম্ব দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা
এশিয়ান গেমসে অব্যবস্থাপনার অভিযোগ, কেমন আছেন বাংলাদেশিরা?
জাপান ভূমিকম্প-প্রবণ দেশ। গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে হাজারও মানুষের সমাগম হয়েছে। তাদের উদ্দেশে ভূমিকম্প হলে ভয় বা আতঙ্কিত না হওয়ার অনুরোধ আয়োজক কমিটির। অনুষ্ঠান শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে এই সংক্রান্ত বার্তা বারবার প্রদর্শিত হয়েছে।
এবারের গেমসের ৪৩টি খেলা ৫৪ ভেন্যুতে হবে। ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে বাংলাদেশ। বাংলাদেশের কন্টিনজেন্ট আড়াইশ। এই গেমসে ৪৫ দেশের ১৫ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















