ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থী কেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের নানা বিতর্কের মধ্যেই পর্দা উঠছে এশিয়ান গেমসের গ্রিনল্যান্ড ইস্যুতে অবশেষে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে উধাও ভোলার তজুমদ্দিনের মনির তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শি/শুর মৃ/ত্যু বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিল দূতাবাস ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েন দুর্বল রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদি আরবের, বিস্ফোরণের শব্দ কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য স্থানীয় আইন, কর্মস্থলের নীতিমালা, সাইবার সুরক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিধিনিষেধ নিয়ে জরুরি নির্দেশিকা জারি করেছে মানামার বাংলাদেশ দূতাবাস।

একই সঙ্গে প্রবাসীদের বাহরাইনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মানামার বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যেতে পারে। তবে চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকতে হবে। অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার করা যাবে না। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে-এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া, যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রবাসীদের নিজেদের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে-এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ নেওয়া যাবে না। একই সঙ্গে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে অনলাইনে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থী কেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিল দূতাবাস

আপডেট টাইম : ১২:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬