ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ পরিকল্পনার অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী উপস্থিত ছিলেন।
জানা যায়, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে উপজেলা অষ্টমনীষা ইউনিয়নের ছোট বিশাকোল বাজার থেকে বড় বিশাকোল বাজার পর্যন্ত এবং ডেঙ্গার পাড়া সড়ক থেকে ধলাগাড়া ঘাট পর্যন্ত মোট পাঁচ কিলোমিটার সড়কে দুই পাশ দিয়ে এই বনজ, ফলজ ও ঔষধি প্রকৃতির বৃক্ষ রোপণ করা হবে। রোপিত বৃক্ষের মধ্যে রয়েছে জারুল, কাঠবাদাম, ছাতিয়ানী, কড়াই, মেহগনি, আম ও কাঠাল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ।
উপজেলা প্রকৌশল অফিস জানায়, বৃক্ষরোপন করা ও রক্ষার জন্য নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হবে। একই সঙ্গে বৃক্ষ পাহারার ব্যবস্থাও করা হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















