ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে ৮৩,৪৮,৮৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায় গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন  ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে ,,,,,,,,,,,,,,,, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলালের শুভ জন্মদিন অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী মজিবুর আজ পথে বসেছেন কান্না কন্ঠে বলেন রোমে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত বিমানের BG306 ও BG305 ফ্লাইট, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।৭ আগস্ট শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি শিবপুর আসনের এমপি ও শিল্প মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী তার বক্তব্যে বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।

তারাই একদিন দেশ পরিচালনা করবে। আজকের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা একদিন বড় হবে। দেশের কল্যাণে অবদান রাখবে। ফলে তাদেরকে লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়তে হবে। এ লক্ষে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উল্লেখ্য শিবপুর উপজেলায় ২০২৫ সালের সর্বমোট ১৭৪জন বৃত্তি প্রাপ্ত হয়। এর মধ্যে ট্যালেন্টপুল সরকারি ৫৮, বেসরকারি ১১, সাধারণ বৃত্তি সরকারি ৮৮জন, বেসরকারি ১৭জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে ৮৩,৪৮,৮৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায়

কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি

আপডেট টাইম : ০৪:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬