ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপের মধ্যা পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশকে ঘিরে টান টান উত্তেজনার মধ্য প্রশাসনের ১৪৪ ধারা উপক্ষো করে মিছিল, পাল্টা মিছিল করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। এরপর পূর্ব নির্ধারিত সমাবেশ করেন এক গ্রুপের নেতাকর্মীরা।
আজ শনিবার সকাল থেকেই বিবদমান দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয়ায় উপজেলা প্রশাসনের তরফ থেকে পুরো শহরে ১৪৪ ধারা জারি করা হয়।

জানা যায়, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা গেল ৬ আগস্ট বৃহস্পতিবার থানা পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

এরপর আজ ৮;ই আগষ্ট শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন সংসদ সদস্য নাছির চৌধুরীর ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা।

এই সমাবেশকে সমর্থন করেন তৃণমূল নেতাকর্মীরা

কিন্তু মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত সমাবেশের প্রতিবাদ জানান সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা।
তারা গতকাল শুক্রবার ৭ ই আগষ্ট রাতে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করে সমাবেশের প্রতিবাদ জানান। আজকের সমাবেশ ঘিরে সকাল থেকে থানা পয়েন্টে উত্তেজনা বিরাজ করছিল।

এরপর দিরাই থানার ওসির অনুরোধে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত থানা পয়েন্টে, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করেই উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করে। এসময় দিরাই থানা পয়েন্টসহ পৌর শহরের বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার,দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহব্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু,জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জুয়েল তালুকদার প্রমুখ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দিরাই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় আজ শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছে।

এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, আইনশৃংখলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিলের পর একপক্ষ সমাবেশ শুরু করেছে এখন পর্যন্ত কোন সংঘাত হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬