ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় উদ্যান বন্ধ করল ইন্দোনেশিয়া যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল বরিশালে বৃক্ষমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেফতার বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি রসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ

ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রে/প্তার

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসি মুহাম্মাদ মাহবুবুল হক সহযোগিতা করেন।

পুলিশ জানায়, নগরীর কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, পাঠগুদাম বীজ মোড় ও ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মোঃ রাসেল (২৮), পিতা মৃত আব্দুল রশিদ, মাতা রিনা বেগম, সাং চর হরিপুর; সৌরভ আহম্মেদ (২২), পিতা মোঃ সাহেব আলী, মাতা জমিলা খাতুন, সাং অলিপুর, ২নং কুষ্টিয়া ইউনিয়ন; স্বাধীন ইসলাম রুহান (১৯), পিতা মোঃ শফিকুল ইসলাম রতন, সাং ইসলামবাগ, পাটগুদাম র‌্যালির মোড়; এবং মোঃ ইফাত হোসেন (১৯), পিতা বদিউজ্জামান সবুজ, মাতা রেহেনা পারভীন, সাং গোহাইলকান্দি।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত সবাই ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ ধরনের নিয়মিত ও যৌথ অভিযান নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানের ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও সুদৃঢ় হচ্ছে বলে তারা মনে করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় উদ্যান বন্ধ করল ইন্দোনেশিয়া

ময়মনসিংহে যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রে/প্তার

আপডেট টাইম : ০১:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬