ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের যোগদান প্রাথমিক বৃত্তিতে সাফল্য, উল্লাপাড়ায় ৫০ শিক্ষার্থী সংবর্ধিত অপপ্রচারের অভিযোগে,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ ফেনীর ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল জুলাইয়ে চীনে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, পূর্বাভাসের নিচে বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে ১,৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার কাস্টমস্ গোয়েন্দার সড়ক দুর্ঘটনার পর মুখ খুললেন মেঘলা মুক্তা, জানালেন বর্তমান অবস্থা অলি আহমদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য

ইরানের সঙ্গে আলোচনা ‘ধীরেসুস্থে’ চলছে : ট্রাম্প

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে দেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান কঠোর কিছু দাবি জানালেও তিনি ইরানে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়া থেকে সরে আসছেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, রোববার এক সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্প তাদের বলেছেন, ‘আমরা বিষয়টিকে ধীরেসুস্থে এগিয়ে নিচ্ছি।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাত্র এক সপ্তাহ আগেই ইরানে বড় ধরণের হামলা চালানোর সর্বশেষ হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পরে অবশ্য তিনি তা থেকে সরে আসেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে শুরু করা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি চাপ দিয়ে যাচ্ছেন।

অ্যাক্সিওস জানায়, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের চুক্তি করতে দেরি করায় রোববার ট্রাম্প কোনো হতাশা প্রকাশ করেননি। দুই দেশ জুনে যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, তার শর্ত অনুযায়ী ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে আগে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার এবং তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে জ্বালানির দাম বেড়ে গেছে। এতে বিশ্ব অর্থনীতিতেও অস্থিরতা তৈরি হয়েছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে।

ট্রাম্পকে উদ্ধৃত করে অ্যাক্সিওস বলেছে, ‘আমরা তাদের সঙ্গে শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা শুধু ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং তাদের হাতে কোনো অর্থ না থাকার বিষয়টি দেখছি।’

ট্রাম্প আরও বলেছেন, তেলের দাম কমছে। ফলে যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের ওপর চাপও কমছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, ‘সব ঠিক হয়ে যাবে। সব সময়ই ঠিক হয়ে যায়। এটা অনেকটা দাবা খেলার মতো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

ইরানের সঙ্গে আলোচনা ‘ধীরেসুস্থে’ চলছে : ট্রাম্প

আপডেট টাইম : ০১:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬