ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান বিদেশে শিক্ষার ফি পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী বিক্ষোভ জোরদার ভাঙ্গুড়ার মাগুড়া মাদ্রাসায় ১৯ জনই অকৃতকার্য রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ কুড়িগ্রামে জমির বিরোধেকে কেন্দ্র করে হত্যা, পুলিশের অভিযানে ১৭ জন গ্রেপ্তার সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগে নতুন নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের যোগদান প্রাথমিক বৃত্তিতে সাফল্য, উল্লাপাড়ায় ৫০ শিক্ষার্থী সংবর্ধিত

বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে ১,৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার কাস্টমস্ গোয়েন্দার

 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা ৪৮ পয়সা।

আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হলে চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

পরে গাড়িটি আরও ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, যার মধ্যে একটি নতুন আইফোন-১৭ প্রো ও দুটি ব্যবহৃত ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দু’টি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পরবর্তীতে কাস্টমস হলে উদ্ধার করা সব পণ্যের ইনভেন্টরি করেন।

কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

বিমানবন্দরের বাইরে গাড়ি থেকে ১,৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার কাস্টমস্ গোয়েন্দার

আপডেট টাইম : ০৫:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬