ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুস্থ মানুষের কেন হার্ট অ্যাটাক হয়, আপনি কি ঝুঁকিতে, গোপন লক্ষণ জানালেন চিকিৎসক আইসিসির মাসসেরার দৌড়ে তামিম এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, কারামুক্তিতে আর নেই আইনি বাধা আওয়ামী লীগের সাবেক নেতা থেকে জামায়াতের নেতা,আইয়ুব আলীর বিরুদ্ধে ৩৭ শতাংশ জমি দখলের অভিযোগ সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান বিদেশে শিক্ষার ফি পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু

বিদেশে শিক্ষার ফি পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ও শিক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় পরিশোধের জন্য নির্ধারিত আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

বাংলাদেশ ব্যাংকের আজ জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন স্বীকৃত বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৈধ অর্থ পরিশোধের সুবিধার্থে আন্তর্জাতিক কার্ড ইস্যু করতে পারবে বা এসব কার্ড ব্যবহারের সুযোগ দিতে পারবে।

এ সুবিধার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, ভাষা শিক্ষা কোর্স এবং পেশাগত ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রোগ্রামের ফি পরিশোধ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীরা ক্রমবর্ধমানভাবে টিউশন ফি, ভর্তি ফি এবং অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট ফি আন্তর্জাতিক কার্ড ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে, নতুন ব্যবস্থার আওতায় বিদেশে শিক্ষার জন্য সম্পন্ন করা লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে এবং তা বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সঙ্গে সমন্বয় করা হবে না।

অনুমোদিত ব্যাংকগুলো এ উদ্দেশ্যে ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে ইস্যুকারী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সীমা নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, কার্ডটি শিক্ষার্থীর নিজের নামে অথবা শিক্ষার্থীর শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ইস্যু করা যেতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের লেনদেনের অনুমতি দেওয়ার আগে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর মধ্যে গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) এবং মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) সংক্রান্ত বিধান পরিপালন অন্তর্ভুক্ত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ব্যাংকগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে, যাতে কেবল যোগ্য সুবিধাভোগীদের কাছেই অর্থ পরিশোধ করা হয় এবং তা কার্ডে লোড করা অর্থের পরিমাণ ও কার্ডের মেয়াদ সীমার মধ্যে থাকে।

এই সুবিধার আওতায় সম্পন্ন সব লেনদেন যথাযথ উদ্দেশ্য কোড ব্যবহার করে টিএম মডিউলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বিদেশে শিক্ষা গ্রহণের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুস্থ মানুষের কেন হার্ট অ্যাটাক হয়, আপনি কি ঝুঁকিতে, গোপন লক্ষণ জানালেন চিকিৎসক

বিদেশে শিক্ষার ফি পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট টাইম : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬