ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুস্থ মানুষের কেন হার্ট অ্যাটাক হয়, আপনি কি ঝুঁকিতে, গোপন লক্ষণ জানালেন চিকিৎসক আইসিসির মাসসেরার দৌড়ে তামিম এসএসসির ফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, কারামুক্তিতে আর নেই আইনি বাধা আওয়ামী লীগের সাবেক নেতা থেকে জামায়াতের নেতা,আইয়ুব আলীর বিরুদ্ধে ৩৭ শতাংশ জমি দখলের অভিযোগ সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান বিদেশে শিক্ষার ফি পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালু

লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

জেলায় আজ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

মেলা উপলক্ষে শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কালেক্টরেটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জহির আহমেদ, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত এবারের বৃক্ষমেলায় মেলায় ১৮টি নার্সারি অংশ নিচ্ছে।

কর্মসূচি উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুস্থ মানুষের কেন হার্ট অ্যাটাক হয়, আপনি কি ঝুঁকিতে, গোপন লক্ষণ জানালেন চিকিৎসক

লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

আপডেট টাইম : ০৮:০০:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬