জেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক বলেন, এ সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে সহায়ক। এছাড়া তিনি শিক্ষার্থীদের খেলার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ ও বই পড়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ বিভিন্ন খেলার প্রশিক্ষক ও অভিভাবকবৃন্দ।
পুরস্কারপ্রাপ্তরা গত ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















