ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপ এর সভা দিনাজপুর জেলা শ্রমিক নেতা মজিবুর রহমান মজিব গ্রেপ্তার: দিনাজপুরে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা এবার ‘ক্রাইম পেট্রোল’ কাঁপাবেন অজয় দেবগন আড়াইহাজারে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রাজবাড়ীতে সাপে কাটা রোগীর চিকিৎসার পর্যাপ্ত সুযোগ রয়েছে: সিভিল সার্জন

এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ

 জেলায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন। শীর্ষে রয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। এছাড়াও প্রথমবার নিজ প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

গতকাল সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে।

এরমধ্যে ২৫জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছেন। এরআগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১০৫জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছেন। এবারও এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।

পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বাসস’কে বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়াও জেলা সদরে অবস্থিত ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে প্রথমবারের মতো ৩৬জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬জন এবং এ গ্রেড পেয়েছেন ১৫জন।

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় ভোলা জেলার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৪ হাজার ১৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে পাশ করেছেন ৭ হাজার ৬২৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ৩৪০ জন। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় এ জেলায় পাশের হার ৫৩ দশমিক ৭১ শতাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ

আপডেট টাইম : ০৫:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬