ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপ এর সভা দিনাজপুর জেলা শ্রমিক নেতা মজিবুর রহমান মজিব গ্রেপ্তার: দিনাজপুরে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা এবার ‘ক্রাইম পেট্রোল’ কাঁপাবেন অজয় দেবগন আড়াইহাজারে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রাজবাড়ীতে সাপে কাটা রোগীর চিকিৎসার পর্যাপ্ত সুযোগ রয়েছে: সিভিল সার্জন

মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের আয় না বাড়িয়ে সরকারের দায়ভার সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মানুষের আয়-ইনকাম বাড়ছে না, মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা তো চলতে পারে না।

সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গ্যাসের দাম বাড়িয়ে বলা হলো, এই বৃদ্ধি কেবল আগস্ট মাসের জন্য। এর অর্থ দাঁড়ায়, সেপ্টেম্বর মাসে দাম আরও একবার বাড়ার জন্য সাধারণ মানুষকে প্রস্তুত থাকতে হবে। এভাবে যদি প্রতি মাসেই দাম বাড়তে থাকে, তবে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। অথচ মাত্র দুই-তিন মাস আগেই সিলিন্ডারপ্রতি গ্যাসের দাম ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

তিনি বলেন, মানুষের আয়-ইনকাম না বাড়লেও বারবার গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

জ্বালানি ও বিভিন্ন সেবা খাতের বিষয়ে জামায়াত আমির বলেন, আমরা শুনছি গ্যাস, তেল এগুলো সব প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে। এগুলো নগদ অর্থের বিনিময়ে দেওয়া হবে বলে আমরা আশঙ্কা করছি। তখন যারা প্রাইভেট সেক্টরে নেবে, তারা জনগণকে আরও বড় জিম্মি করে রাখবে। তখন আমাদের কান্নাকাটি করারও কোনো জায়গা খুঁজে পাব না। সরকার তাদের দায় এখন জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা খুবই শঙ্কিত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রত্যাশার আলোকেও দেশ চলছে না। পরিস্থিতি তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আসলে দেশের সার্বিক পরিস্থিতিকে ভালো বলা যাবে না। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি।

তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে কোনো শৃঙ্খলা নেই। শেয়ারমার্কেট মাটির সঙ্গে পড়ে আছে, উঠে দাঁড়াচ্ছে না। আমি বিশ্বাস করি আপনারা (সাংবাদিক) বলতেও পারেন না, লিখতেও পারেন না। একটা অঘোষিত সেন্সরশিপ আরোপ করে রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামসহ অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে: ডা. শফিকুর রহমান

আপডেট টাইম : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬