ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া রাজধানীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপ এর সভা দিনাজপুর জেলা শ্রমিক নেতা মজিবুর রহমান মজিব গ্রেপ্তার: দিনাজপুরে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা এবার ‘ক্রাইম পেট্রোল’ কাঁপাবেন অজয় দেবগন আড়াইহাজারে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রাজবাড়ীতে সাপে কাটা রোগীর চিকিৎসার পর্যাপ্ত সুযোগ রয়েছে: সিভিল সার্জন

আড়াইহাজারে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ব্যয় করবে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী মৌজায় জমিটি কেনার অনুমোদন দেওয়া হয়। জমিটি জামান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও গং-এর কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নামে ক্রয় করা হবে। নিবন্ধন-সংক্রান্ত ভ্যাট, কর ও অন্যান্য ব্যয়ও কোম্পানিই বহন করবে।

কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যৎ উৎপাদন সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের লক্ষ্যেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, উৎপাদন সক্ষমতা বাড়াতে চলতি বছরের মার্চেও একাধিক বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে রয়েছে নিজস্ব প্যাকেজিং সুবিধা সম্প্রসারণে একটি নতুন সিঙ্গেল কার্টন মেকিং প্রোডাকশন প্ল্যান্ট স্থাপন এবং তিনটি কারখানায় রুফটপ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ।

কোম্পানিটি এ প্রকল্পে চীন থেকে প্রায় ১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের যন্ত্রপাতি আমদানি করছে। নতুন কার্টন প্ল্যান্ট চালু হলে বছরে প্রায় ৩৯৪ দশমিক ২০ মিলিয়ন বর্গমিটার করুগেটেড বোর্ড উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি মদনপুর, কুতুবপুর ও লোলাটি কারখানায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে জ্বালানি ব্যয় কমানোর পরিকল্পনাও বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

আড়াইহাজারে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আপডেট টাইম : ০৪:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬