ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি গ্যাস আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর হাতে চৌমুহনী বাজারে নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন হিলিতে দিনব্যাপি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ে’বাবার হাতে দুই সন্তান খুন,লাশ উ/দ্ধার, ঘাতক পিতা কামরুল আ/টক বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের আগে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তিতে বাংলাদেশ বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার

যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স

মামুন হোসেন, যশোর প্রতিনিধিঃ

কোতয়ালী মডেল থানা নতুন ভবন নির্মানে ভবনের অভ্যন্তরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভ প্রতিস্থাপনকল্পে স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে ফেলায় পুলিশ সদস্যসহ জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হওয়া সংক্রান্তে প্রেস ব্রিফিং।

অদ্য ইং-১১/০৮/২০২৬ খ্রিঃ বিকাল ৪:৩০ ঘটিকায় পুলিশ সুপার যশোরের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের সাথে যশোর জেলা পুলিশের সম-সাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি (মাদকদ্রব্য উদ্ধার, বিশেষ অভিযান,অস্ত্র ও গুলি উদ্ধার, অনলাইন জুয়া, কোতয়ালী মডেল থানা নতুন ভবন নির্মানে ভবনের অভ্যন্তরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভ প্রতিস্থাপনকল্পে স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে ফেলায় প্রভৃতি ) বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস), যশোর মহোদয়।

প্রেস ব্রিফিং তিনি বলেন, যশোর শহরের কোতোয়ালি মডেল থানা ভবন ভেঙ্গে একটি আধুনিক চারতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনডিপি এর অর্থায়নে দেশব্যাপী ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের আওতায় এই নতুন ভবন নির্মান কাজ শুরু করেছে যশোর গণপূর্ত অধিদপ্তর। কোতয়ালী থানার ভিতর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদান সংক্রান্ত বাংলাদেশ পুলিশের স্মৃতি বিজরিত শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে। যেহেতু থানাটি ২৬ হাজার স্কয়ার ফিটের এবং ভবনের ফাউন্ডেশন হবে ছয়তলা পর্যন্ত তাই বর্তমানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শহীদ স্মৃতি স্তম্ভটিকে উক্ত স্থানে রেখে আধুনিক মডেলের থানা ভবন নির্মান সম্ভব হচ্ছে না বিধায় বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স এর অনুমতিক্রমে শহীদ স্মৃতি স্তম্ভটি আপাতত সরিয়ে রেখে থানার আধুনিকায়ন করা হচ্ছে।

উল্লেখ থাকে যে, কোতয়ালী থানা আধুনিকায়ানের পর উক্ত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্তম্ভটি থানা ভবনের উপযু্ক্ত স্থানে প্রতিস্থাপন করা হবে। এটা শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয় বরং সংস্কারের উদ্যোগ।

তিনি আরও জানান, ০১ জুলাই/২০২৬ হতে অদ্যবদি যশোর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মোট ২০৪ জনকে বিজ্ঞ নির্বাহী ম্যজিস্ট্রেটের মাধ্যমে মোবাইলকোর্ট পরিচলনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া ২০০ মামলায় ২৪৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত হতে সর্বমোট ২ গ্রাম ও ২০ পুরিয়া হেরোইন, ২৫ কেজি ৯১৯ গ্রাম ও ৮৭ পুরিয়া গাঁজা, ০২ টি গাঁজা গাছ, ৮৪০৭ পিচ ইয়াবা, ৭৪৪ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, ৫৯৫ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ, ৫ বোতল দেশি ও ০১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

যশোর জেলা পুলিশ কর্তৃক ০২ টি ওয়ানশুটার গান, ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি ম্যগজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এছাড়া গতমাস হতে অদ্যবদি বিশেষ অভিযানে (অস্থিতিশীলতা সৃষ্টিকারী/ অবৈধ অস্ত্রধারী/ চোরাকাবারী/ ছিনতাইকারী/ ডাকাতি/ চাঁদাবজি) মোট ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি গ্যাস আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন

যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স

আপডেট টাইম : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬