ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয় : মাহদী আমিন কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রথম দিনেই রেকর্ড, ৪২ লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায় দুই বছরে ঢাকার চেহারা পাল্টে দেওয়া সম্ভব: ডিএসসিসি প্রশাসক মাদকাসক্তি তরুণদের হৃদযন্ত্রের জন্য হুমকি, বাড়ছে অল্প বয়সে হার্ট অ্যাটাক সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, কোস্ট গার্ডের সতর্কতা ব্রাজিলে প্রাকৃতিক এলাকা কমায় এল নিনোর প্রভাব বাড়ার ঝুঁকি শিক্ষার্থীদের সাফল্যে মোঃ ববি হাজ্জাজের অভিনন্দন, উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা ধামইরহাটে দাখিল পরীক্ষায় ১৮ জনের মধ্যে পাশ করেছে ১ জন

জিম্বাবুয়েতে ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু, নিখোঁজ বহু

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের কারিবা হ্রদে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। ৯০০ জনের বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার প্রবল ঢেউয়ের মুখে পড়ে নৌকাটি উল্টে গেলে অন্তত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) এক বিবৃতিতে জানায়, ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিল। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

সিপিইউ জানায়, ‘এ পর্যন্ত মাতুসাদোনহা উদ্ধারকারী দল ও অন্যরা ৭৭ জন যাত্রীকে উদ্ধার করেছে।’ সংস্থাটি আরও জানায়, ‘১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

মরদেহগুলো সংগ্রহ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে দুটি ফিউনারেল পার্লারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এখনও প্রায় ২৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সিপিইউ আরও জানায়, নিখোঁজদের সন্ধানে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে ঘটনাস্থলে নেওয়া হয়েছে।

কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। রাজধানী হারারে থেকে হ্রদটির দূরত্ব ৩০০ কিলোমিটারের বেশি উত্তর-পূর্বে।

আয়তন নয়, জলধারণ ক্ষমতার হিসাবে এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উ/দ্ধার

জিম্বাবুয়েতে ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু, নিখোঁজ বহু

আপডেট টাইম : ০২:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬