ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার বিরুদ্ধে বিবাহ সন্তান ও চাকুরির তথ্য গোপনের অভিযোগ প্রেমের প্রথম অবস্থায় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় মাদক,জোয়া, চাঁদাবাজি মুক্ত করতে সামাজিক উদ্যোগের ঘোষণা জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!!

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার বিরুদ্ধে বিবাহ সন্তান ও চাকুরির তথ্য গোপনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : দলীয় পদ ধরে রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর বিরুদ্ধে বিবাহ, সন্তান ও চাকরির তথ্য গোপনের অভিযোগ উঠেছে। দলীয় পদ ধরে রাখতেই তিনি এসব তথ্য গোপন করেছেন বলে দাবি করছেন সংগঠনের একাধিক নেতাকর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

অভিযোগে বলা হয়, রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু বিবাহিত এবং দুই সন্তানের জনক। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের আবদার গ্রামে তার বিয়ে হয়েছে। তার স্ত্রীর নাম বৃষ্টি। বৈবাহিক জীবনে তাদের বড় ছেলের বয়স প্রায় সাড়ে চার বছর। দীর্ঘদিন ধরে এসব তথ্য তিনি গোপন রেখেছেন বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগকারীদের মতে, বিন্দু প্রাইম ইউনিভার্সিটির ডিরেক্টর স্টুডেন্ট এফেয়ারস পদে মাসিক ৬০ হাজার টাকা বেতনে কর্মরত। শাহজালাল ইসলামী ব্যাংকের মিরপুর-১ শাখায় তার স্যালারি একাউন্ট রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তবে এই তথ্যও তিনি কৌশলে এতদিন গোপন করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় তার অনুপস্থিতি ও বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দলের ত্যাগী নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আন্দোলন চলাকালীন তিনি আত্মগোপনে ছিলেন। এমনকি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকও তাকে পাশে পাননি। শেখ হাসিনার পতনের পর তিনি হঠাৎ সক্রিয় হন।

এছাড়া তিনি কর্মীদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও খারাপ আচরণ করেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন কিছু নেতাকর্মী। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া বক্তব্য নিয়েও নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি তাদের।

সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মতে, এমন তথ্য গোপনকারী ও বিতর্কিত ব্যক্তিকে কেন্দ্রীয় সংসদে দায়িত্বে রাখা হলে তা ছাত্রদলের সম্মানের ওপর বড় আঘাত হানবে।

এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতৃবৃন্দ বলেন,রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর বিরুদ্ধে আনিত অভিযোগ গুলোর সত্যতা রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির নেতাদের জানানো হয়েছে ওনারা বিধি মোতাবেগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু বলেন, “এসব তথ্য সঠিক নয়। আমি কোথাও চাকরি করি না, আমি বিয়ে করিনি, আমার কোনো বাচ্চাও নেই।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চার বছর ধরে অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার বিরুদ্ধে বিবাহ সন্তান ও চাকুরির তথ্য গোপনের অভিযোগ

আপডেট টাইম : ০৯:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬