ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী কয়ড়া ইউনিয়নে আধা কিলোমিটার রাস্তা অস্থায়ীভাবে সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার চাপা কষ্টের গল্প ,একজন পুরুষের নীরব জীবন এই গল্প শাফায়াত ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু সরকার দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে: মাহদী আমিন আবারও পর্দায় ফিরছেন কোয়েল-পরমব্রত জুটি প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর এবার বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া! সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী খুবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

গ্রিসের রাজধানীর কাছে দাবানল নিয়ন্ত্রণে,দাবানলে মৃত দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশে এখনও নিয়ন্ত্রণে আসেনি দাবানলের আগুন। গ্রিস এবং বেলজিয়ামের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া বনাঞ্চলের আগুন প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে। এর মধ্যেই রবিবার গ্রিসের সালামিনা দ্বীপে দাবানলের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধ দম্পতির। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত পাঁচ জন।

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘পরিস্থিতির উন্নতি হয়েছে, এখন আর আগুনের কোনো সক্রিয় অংশ নেই।’ তিনি জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় দুটি হেলিকপ্টার ও ২০০-এর বেশি দমকলকর্মী এখনও কাজ করছেন।

রোববার এথেন্সের ঠিক পশ্চিমে অবস্থিত পর্যটকদের কাছে জনপ্রিয় সালামিস দ্বীপের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ঘনবসতিপূর্ণ কয়েকটি সৈকতের কাছে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার পর প্রায় ৬০০ মানুষকে নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ দ্রুত লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেও প্রবল বাতাসের কারণে মাত্র সাত মিনিটের মধ্যে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে নিজেদের বাড়ির কাছে এক বৃদ্ধ দম্পতি আটকা পড়েন এবং পরে তাঁদের দুজনেরই মৃত্যু হয়।

সোমবারও দগ্ধ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চললেও গ্রিসের পরিস্থিতি শুরুতে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল। তবে জুলাইয়ের শেষ দিক থেকে দেশটিতে একের পর এক বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ছে। প্রবল বাতাস এসব আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।

গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৩৬টি দাবানল ছড়িয়ে পড়েছে।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত দেশটির পাঁচজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ডেনমার্কের পাইলটও রয়েছেন। চলতি মাসের শুরুতে এথেন্সের কাছে একটি দাবানল নেভানোর সময় দুটি হেলিকপ্টারের আকাশপথে সংঘর্ষে তিনি নিহত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

গ্রিসের রাজধানীর কাছে দাবানল নিয়ন্ত্রণে,দাবানলে মৃত দম্পতি

আপডেট টাইম : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬